সাহেদকে আদালতে নেওয়া হয়েছে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান প্রতারক মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয় থেকে সাহেদকে আদালতে নেওয়া হয়।

 

Manual3 Ad Code

এর আগে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্তবর্তী কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর থেকে গতকাল ভোর সোয়া পাঁচটার দিকে তাকে গ্রেফতারের সময় তার কাছে গুলিসহ একটি ‘অবৈধ অস্ত্র’ পাওয়া যায়। এরপর তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। র‌্যাব সদর দপ্তরে নেওয়ার কিছুক্ষণ পরই তাকে নিয়ে উত্তরার একটি বাড়িতে অভিযান চালায় র‌্যাব। সেখানে জাল টাকার সন্ধান মেলে। বিকালে সাংবাদিকদের ব্রিফিং করে গ্রেফতার অভিযানের আদ্যোপান্ত বলেন র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ব্রিফিং শেষে ঢাকা মেডিক্যালে নিয়ে চেকআপের পর সাহেদকে ডিবির কাছে হস্তান্তর করে র‌্যাব।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

ডিবি জানিয়েছে, আজ আদালতে হাজির করে সাহেদের ১০ দিনের রিমান্ড চাইবে তারা।

Manual7 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code