সিরাজগঞ্জে গুড়ি গুড়ি বৃষ্টিতে শীতের তীব্রতা বেড়েছে

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

সিরাজগঞ্জ:
গুড়ি গুড়ি বৃষ্টির আর ঘনকুয়াশায় কারণে সিরাজগঞ্জে শীতের তীব্রতা বেড়েছে। মধ্য রাত থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টিতে বিপর্যন্ত হয়ে পড়েছে সিরাজগঞ্জের যমুনা পাড়ের সাধারণ মানুষ। কনকনে ঠান্ডায় চরম ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী, নিম্নবিত্ত ও ছিন্নমূল মানুষ।
তীব্র ঘনকুয়ার কারণে সকাল বেলায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু, বৃদ্ধ সহ সাধারণ মানুষ। হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে।
সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক রমেশ চন্দ্র বলেন, শীতের কারণে ঠান্ডা ও ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বেড়েছে। অন্য দিনের তুলনায় বর্তমানে শিশু ও বৃদ্ধ রোগির সংখ্যা বেশি।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code