সিলেটের ইয়াসির গ্রামীণফোনের প্রথম বাংলাদেশী সিইও

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেটের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের গচিয়া গ্রামের মুক্তিযোদ্ধা সাংবাদিক সালেহ চৌধুরীর ছেলে ইয়াসির আজমান।

বৃহস্পতিবার গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ ইয়াসির আজমানকে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে সিইও হিসেবে দায়িত্ব পালন শুরু করতে বলেছে।

Manual5 Ad Code

এর মধ্যদিয়ে এই প্রথম কোন বাংলাদেশী গ্রামীণফোনের সিইও হিসেবে নিয়োগ পেলেন।

এদিকে এক বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানায়, সিইও হিসেবে নিযুক্ত হওয়ার আগে আজমান ২০১৫ সালের জুন থেকে গ্রামীণফোনের সিএমও ও ২০১৭ সালের মে থেকে ডেপুটি সিইও এবং সিএমও হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে আজমান টেলিনর গ্রুপের বিতরণ ও ই-বিজনেস বিভাগের প্রধান এবং টেলিনরের হয়ে বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আজমান বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল ফোলির স্থলাভিষিক্ত হবেন।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code