সিলেটের ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সিলেটের সাথে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ও বিয়ালিবাজারের গুতিগাঁও এলাকায় তেলবাহী ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয়।

Manual5 Ad Code

সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক খলিলুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

খলিলুর রহমান বলেন, তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর থেকেই সিলেটের সাথে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। কখন নাগাদ এই রেলযোগাযোগ স্বাভাবিক হবে, সে সম্পর্কে কিছুই বলতে পারেনি সিলেট রেলওয়ে স্টেশন।

দুর্ঘটনার কারণে রাত পৌনে ১১টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ট্রেন পথিমধ্যে মোগলাবাজার স্টেশনে আটকা পড়েছে বলে জানিয়েছেন রেলওয়ের সংশ্লিষ্টরা।

Manual2 Ad Code

সিলেট রেলস্টেশন সূত্র জানায়, তেলবাহী ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারে দিবাগত রাত আড়াইটার দিকে মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে স্টেশনের মেকানিক ইঞ্জিনিয়ার ও উদ্ধারকারী একটি দল দুর্ঘটনাস্থলে পৌঁছায়। এরপর রাত তিনটা থেকে উদ্ধার তৎপরতা শুরু হয়।

Manual4 Ad Code

এদিকে, দুর্ঘটনাকবলিত তেলবাহী ট্রেনের ৮টি বগির মধ্যে ৭টিই রেললাইনের পাশে পড়ে গেছে। ফলে এই বগিগুলো থেকে তেল ছড়িয়ে পড়তে থাকে।

স্থানীয়রা জানান, সিলেটগামী ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে এর মোট ২১টি বগির মধ্যে ১০টি বগি লাইনচ্যুত হয়ে পাশে পড়ে যায়। এতে করে ওই স্থানে ট্যাঙ্কলরিতে থাকা জ্বালানি তেল ছড়িয়ে ছিটিয়ে পড়ে। স্থানীয়রা বালতিসহ নানা পাত্রে ট্রেনের তেল লুট করে নিয়ে যাচ্ছে। এদিকে, এ দুর্ঘটনায় সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code