সিলেটে করোনা সন্দেহভাজন নারীর মৃত্যু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে সন্দেহভাজন এক নারীর মৃত্যু হয়েছে। গত রাত সাড়ে তিনটার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এটা সিলেটে করোনায় আক্রান্ত হিসেবে সন্দেহভাজন প্রথম কোনো মৃত্যুর ঘটনা।

Manual3 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি জানান- গত শুক্রবার ও নারী শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার বয়স পঞ্চাশের উপরে। গত কয়েকদিন আগে তিনি যুক্তরাজ্য থেকে দেশে এসেছিলেন।

Manual8 Ad Code

সিলেটে করোনাভাইরাস সন্দেহভাজন নারীর মৃত্যুর পর এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো তিন জনে। এছাড়া শনিবার নতুন করে আরও চারজনের শরীরে করোনা পাওয়া গেছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ জনে।

Manual3 Ad Code

এদিকে সিলেটে গত শুক্রবার রাত ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ৬২ জনকে হোম কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। এ নিয়ে সর্বমোট জেলায় ৭৩১ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। এছাড়া হাসপাতালে শুক্রবার (২০ মার্চ) রাতে আরও দুইজনকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে শহীদ সামছুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। সবমিলিয়ে হাসপাতালের কোয়ারেন্টাইনে আছেন ৪ জন।

শনিবার (২১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল। তবে রোববারের সর্বশেষ তথ্য এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code