সিলেটে বজ্রপাতে গ্যাস লাইনে আগুন, শিশুসহ নিহত ৫ জন

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual7 Ad Code

সিলেট প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে বজ্রপাতের পর গ্যাস লাইন থেকে এক কলোনির ঘরে আগুনে নারী ও শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। গোলাপগঞ্জ থানার ওসি ফজলুল হক শিবলী জানান, শনিবার রাত ৩টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ক্লাববাজার এলাকায় এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

নিহতরা হলেন- গোলাপগঞ্জের ফনাইরচক এলাকার মসকন্দ আলীর স্ত্রী শেবু বেগম (২৫), দক্ষিণ সুরমার মোগলাবাজার খালেরমুখ এলাকার ফজলু মিয়ার স্ত্রী তাসলিমা বেগম (৩০), তার ছেলে তাহমিন (২) এবং অজ্ঞাত পরিচয় আরও দুইজন।

ওসি বলেন, রাত ৩টার দিকে বজ্রপাতের সময় লক্ষণাবন্দ এলাকার লয়লু মিয়ার কলোনির গ্যাস রাইজারে আগুণ লেগে যায়। পরে তা কলোনির আধা পাকা ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিলেট থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ঘরের মধ্যে আগুনে পুড়ে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়।দগ্ধ আরও একজনকে সিলেট ওসমানী মেডিরকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code