সিলেট প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে সাংবাদিক মাহবুব রহমান ও জুনেদ চৌধুরীর মতবিনিময়

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

লন্ডনের স্থানীয় সরকার কর্তৃপক্ষের কমিউনিকেশন এডভাইজার, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি, যুক্তরাজ্য প্রবাসি বিশিষ্ট সাংবাদিক মাহবুব রহমান এবং সাপ্তাহিক জনমত এর প্রধান নির্বাহী ও চ্যারিটি সংগঠন আরডিএফ এর সেক্রেটারি জেনারেল জুনেদ চৌধুরী আজ রবিবার

এক সৌজন্য বৈঠকে মিলিত হন।

Manual8 Ad Code

সিলেট সফররত প্রবাসি অতিথিরা প্রেসক্লাবে পৌঁছালে প্রেসক্লাব নেতৃবৃন্দ তাদের স্বাগত জানান।

Manual2 Ad Code

লন্ডন বাংলা প্রেসক্লাব (এলবিপিসি) এর পক্ষ থেকে সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এলবিপিসি’র সাবেক ভাইস প্রেসিডেন্ট মাহবুব রহমান। তিনি চ্যারিটি সংগঠন আরডিএফ এর কার্য়ক্রম তুলে ধরেন এবং এই সংগঠনের বিশেষ করে জগন্নাথপুরের পাটলীতে স্থাপিত আরডিএফ ম্যাটারনিটি কেয়ার সেন্টারের সহযোগিতায় সাংবাদিকদের এগিয়ে আসার আহবান জানান।

Manual6 Ad Code

শুভেচ্ছা বিনিময় সভায় প্রেসক্লাবের প্রেসিডেন্ট ইকবাল সিদ্দিকী ও সেক্রেটারি আব্দুর রশীদ মোঃ রেনু ছাড়াও আরো উপস্থিত ছিলেন, সিলেট প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি আহমদ সেলিম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মারুফ আহমদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, নির্বাহী সদস্য আশকার আমিন রাব্বি, সাংবাদিক আফতাব আহমদ, সাংবাদিক দিওয়ার হোসেন জিলন, সিলেট মেট্রোপলিটন সিটি লায়ন্স ক্লাবের সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code