সিলেট স্টেশন ক্লাবের নবগঠিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট ব্যুারো: ১৩৩ বছরের
ঐতিহ্যবাহী সিলেট স্টেশন ক্লাবের নতুন পরিচলনা পরির্ষদ এর
নতুন যাত্রা শুরু হয়েছে।
সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের নব নির্বাচিত ২০২০ সালের
পরিচালনা পর্ষদের নিকট ২০১৯ সালের পরিচালনা পর্ষদ কর্তৃক
দায়িত্ব হস্তান্তর করা হয়। এ উপলক্ষ্যে রোববার (২৯ ডিসেম্বর) রাত
৯টার ক্লাবে এক যৌথ সভার আয়োজন করা হয়।
ক্লাবের সাবেক সভাপতি ই.ইউ. শহিদুল ইসলাম নবগঠিত
সভাপতি সদর উদ্দিন আহমদ চৌধুরীর কাছে লিখিতভাবে দায়িত্ব
হস্তান্তর করেন।

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- সাবেক ভাইস
প্রেসিডেন্ট মো. জামাল ইয়াকুব, সদস্য অর্থ ও উন্নয়ন
বিভাগ শাহ মো. মশাহিদ আলী এডভোকেট, সদস্য উন্নয়ন ও
আবাসিক বিভাগ মোসাদ্দেক কোরেশী শামীম, সদস্য ক্রীড়া
বিভাগ ফজলে এলাহী চৌধুরী, সদস্য বিনোদন বিভাগ সুদীপ রঞ্জন
সেন বাপ্পু, সদস্য আপ্যায়ন মুফতি এ.এস. শামীম আহমদ,
নবনির্বাচিত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস
প্রেসিডেন্ট মো. আবু বকর হিরন, সদস্য অর্থ ও পরিকল্পনা
দেলোয়ার জাহান চৌধুরী আপেল, সদস্য ব্যবস্থানা বিভাগ
এনায়েত আহমদ, সদস্য উন্নয়ন ও আবাসিক বিভাগ নেহাল
মোহাম্মদ হাসনাইন, সদস্য ক্রীড়া বিভাগ রাফি ইব্রাহিম, সদস্য
বিনোদন বিভাগ সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সদস্য সাংস্কৃতিক
বিভাগ মোহাম্মদ আলতাফ, সদস্য আপ্যায়ন বিভাগ মুফতি
এ.এস. শামীম আহমদ, ক্লাবের প্রাক্তন সভাপতি নুরুদ্দিন আহমদ
এডভোকেট প্রমুখ।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code