সেনাবাহিনীর উদ্যোগে ভ্রাম্যমান মেডিকেল ক্যাম্প

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

মেহেরপুর প্রতিনিধি ঃ
মেহেরপুরের গাংনীতে সেনাবাহিনীর উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ ও ভ্রাম্যমান মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ৫০ জন অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ১১ পদাতিক ডিভিশনের বগুড়া সেনাবাহিনীর লেঃ কর্ণেল মোবাশ্বির রহমান ও গাংনী উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমানসহ সেনাবাহিনীর সদস্যরা।

Manual6 Ad Code

একই সাথে সেনাবাহিনীর উদ্যোগে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে বগুড়া সেনাবাহিনীর উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর একটি মেডিকেল দল।
মেডিকেল দলটি উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় রোগীদের প্রাথমিক চিকিৎসা ও ওষধ প্রদান করেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code