সৈয়দ আশরাফের মৃত্যুবার্ষিকীতে নিউইয়র্কে স্মরণ সভা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকীতে নিউইয়র্কে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় নিউইয়র্কের ব্রঙ্কসের আল আকসা পার্টি হলে অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সর্বজনীন যুক্তরাষ্ট্র প্রবাসী নাগরিক নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

সভায় বক্তারা বলেন, সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে বাঙালী জাতি একজন সৎ, নির্ভীক, আদর্শবান রাজনীতিককে হারিয়েছে। তার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। বাংলাদেশ আওয়ামী লীগের যোগ্য সাধারণ সম্পাদক হিসেবে যেমন তিনি দলকে পরিচালিত করেছেন তেমনি মন্ত্রী হিসেবেও সততার সঙ্গে দায়িত্ব পালন করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। দল ও দেশের জন্য তার অবদান ছিল অবিস্মরণীয়।

 

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল চৌধুরীর সভাপতিত্বে এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা ও যুবলীগ নেতা রেজা আবদুল্লাহ স্বপনের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- ইঞ্জিনিয়ার ফরাসত আলী, আব্দুস সামাদ আজাদ, মহিউদ্দিন দেওয়ান, বদরুল খান, মুহম্মদ ফজলুর রহমান, অধ্যাপক হুসনে আরা বেগম, মোহাম্মদ এন মজুমদার, ওবায়েদ উল্লাহ মামুন, শাহীন আজমল, আসাক মাসুক, সফিক উদ্দিন, কফিল চৌধুরী, আবদুল মুহিত, হুমায়ূন চৌধুরী, শেখ মকলু মিয়া, শামীম আরা বেবি, মুজিবুর রহমান, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, বাছির খান, খবির উদ্দিন, এস আর লিংকন, পল্লব সরকার, মাকসুদা আহমেদ, শারমিন তানিয়া, জামাল হুসেন, নূরুল ইসলাম, শ্যামল কান্তি চন্দ, মো. মনিরুল আলম দিপু, জহিরুল ইসলাম প্রমুখ।

Manual8 Ad Code

সভায় সদ্য প্রয়াত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পি এবং ভাষা সৈনিক মরহুম অ্যাডভোকেট আব্দুস সামাদের সদ্য প্রয়াত স্ত্রী সৈয়দা রহিমা বেগমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

Manual1 Ad Code

এর আগে সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধের সকল শহীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code