সৌদিতে বাসে আগুন ধরে ৩৫ ওমরাহযাত্রী নিহত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

সৌদি আরবে একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে ওমরাহযাত্রী বহনকারী একটি বাসে আগুন ধরে গেছে। এতে ওই বাসের ৩৫ জন নিহত হয়েছেন। এরা সবাই বিদেশি হলেও কোনো বাংলাদেশি আছেন কি-না, তা তাৎক্ষণিক জানা যায়নি।

Manual4 Ad Code

বুধবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে (বাংলাদেশ সময় রাত ১০টা) মদিনার ১৭০ কিলোমিটার দূরে আল-আখাল গ্রামের হিজরা রোডে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি জানায়, এশিয়ান ও আরব দেশের নাগরিকদের বহনকারী বাসটিতে ৩৯ জন ছিলেন। বেসরকারি পরিবহনের বাসটি একটি লোডারের (সাধারণত নির্মাণকাজে ব্যবহৃত ভারী গাড়ি) সঙ্গে ধাক্কা খায়, এতে বাসটিতে আগুন ধরে যায় এবং এই প্রাণহানি ঘটে। যে ক’জন আহত বা দগ্ধ হয়েছেন তাদের উদ্ধার করে নিকটস্থ আল-হামনা হাসপাতালে নেওয়া হয়েছে।

Manual6 Ad Code

প্রথমে সংবাদমাধ্যম ৩৬ জনের মৃত্যুর খবর দিলেও পরে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় ৩৫ জনের তথ্য জানায়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় রেড ক্রিসেন্টসহ অন্যান্য জরুরি সেবা সংস্থা।

এ দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code