হচ্ছে না এন্ড্রুকে শ্রদ্ধা জানানোর আয়োজন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোরের শেষকৃত্য বুধবারই (১৫ জুলাই) সম্পন্ন হবে। এদিন, তার মরদেহ সিটি চার্চে নিয়ে যাওয়া হবে। সেখানে ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে পাশেই থাকা খ্রিস্টিয়ান কবরস্থানে তাকে সমাহিত করা হবে। সবার শ্রদ্ধা নিবেদনের জন্য আগে তার মরদেহ নিয়ে যাওয়ার কথা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজে। কিন্তু করোনা পরিস্থিতি বিবেচনায় ভক্তদের শ্রদ্ধা জানানোর আয়োজন স্থগিত করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) রাতে এন্ড্রু কিশোরের বড় বোনের স্বামী ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code