হঠাৎ রাশিয়ার আকাশে মার্কিন সামরিক বিমান

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোটার ::   রাশিয়ার আকাশসীমায় মার্কিন বিমান বাহিনীর একটি পর্যবেক্ষণকারী বিমান টহল দিয়েছে। বুধবার রাশিয়ার ‘কমসোমলোস্ক-অন- আমুর’ এলাকার আকাশে ভূপৃষ্ঠ থেকে ১০.৭ কিলোমিটার উচ্চতায় আমেরিকার ‘বোয়িং ওসি-১৩৫বি’ বিমান টহল দেয় বলে রুশ বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে। খবর পার্সটুডে

ইউরোপীয় দেশগুলো ১৯৯২ সালে উন্মুক্ত আকাশ বিষয়ক এক চুক্তি স্বাক্ষর করে যাতে পরের বছর আমেরিকা যোগ দেয়। ওই চুক্তির আওতায় মার্কিন সামরিক বিমানটি রাশিয়ার আকাশে উড্ডয়ন করেছে বলে জানানো হয়েছে।

Manual5 Ad Code

পূর্ব পরিকল্পনা অনুযায়ী নরওয়ে থেকে উড্ডয়ন করে মার্কিন বিমানটি রাশিয়ার আকাশসীমায় প্রবেশ করে। চুক্তি অনুযায়ী, একই সময়ে রাশিয়ার পর্যবেক্ষণকারী সামরিক বিমান বেলজিয়াম, হল্যান্ড ও লুক্সেমবার্গের আকাশে উড্ডয়ন করেছে।

Manual2 Ad Code

১৯৯২ সালের ২৪ মার্চ ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে উন্মুক্ত আকাশ বিষয়ক চুক্তি সই হয়। চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো পরস্পরের আকাশসীমায় নিরস্ত্র পর্যবেক্ষণ চালাতে এ চুক্তি করে।

Manual5 Ad Code

আমেরিকা ১৯৯৩ সালে এবং রাশিয়া ২০০১ সালে এই চুক্তির অন্তর্ভুক্ত হয়।বর্তমানে ইউরোপ, আমেরিকা, মধ্য এশিয়া ও ওশেনিয়া’র প্রায় ৫০টি দেশ এই চুক্তির অন্তর্ভুক্ত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code