হাইড আওয়ামিলীগের জাতীয় শোক দিবস পালন

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual7 Ad Code

মাহী মাসুম ঃ হাইড আওয়ামিলীগের উদ্যোগে পালন করা হয়েছে জাতীয় শোক দিবস। হাইড আওয়ামিলীগের নেতাকর্মী ও স্থানীয় কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিেিত গত ১৭ অগাষ্ট হাউডের বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে এই শোক দিবস পালন করা হয়। হাইড আওয়ামিলীগের সভাপতি আজাদ মিয়া‘র সভাপতিত্বে ও মোঃ ছুরত মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত আরোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস্ উদ্দিন মোল্লা। বক্তব্য রাখেন আলহাজ্ব সুরাবুর রহমান,হান্নান মিয়া,এম.এ বাসিত,এম.এ মল্লিক,নাসির খান সোয়েব,মো: রহমান,মো: ইকবাল,মসিউর রহমান মোছা,সৈয়দ মজিবুর রহমান,,আমিনুল হক ওয়েস,সাইফুল ইসলামসহ প্রমূখ। আলোচনা সভা শেষে ১৫ আগষ্ট বঙ্গন্ধুসহ নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ম্যানচেষ্টারের বাঙালীদের প্রাণের দাবী ম্যানচেষ্টার থেকে বাংলাদেশ বিমান পুনরায় চালু করাসহ প্রবাসীদের বিভিন্ন ন্যায্য দাবি দাওয়া তুলে ধরা হয় সংসদ সদস্য ইলিয়াস্ উদ্দিন মোল্লা কাছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code