হাতিয়ার জাহাজমারা উচ্চ বিদ্যালয়ে নবীনবরন ও সাস্কৃতিক অনুষ্ঠান

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

হাতিয়া (নোয়াখালী) :
নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের ৪৯তম নবীনবরন ও সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে নতুন পাঠদান, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার প্রদান, দোওয়া ও আলোচনাসভা হয়।
এ উপলক্ষ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সোলাইমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জাহাজমারা ইউপি চেয়ারম্যান এ্যাড মাসুম বিল্লাহ। বক্তব্য রাখেন অভিবাবক প্রতিনিধি সাংবাদিক শামীমুজ্জামান শামীম, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, মহি উদ্দন মেম্বার, মাওলানা জহির উদ্দিন, ইউপি সদস্য নিজাম উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মাইন উদ্দিন খোকন, ছাত্র মেহেরুজ্জামান তৃপ্তি প্রমূখ।
আলোচনা শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরিশেনায় একটি মনোরম সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা শিল্পকলার শিল্পি মেহেরুজ্জামান তৃপ্তি সহ অনেকে গান পরিবেশন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code