হাতিয়ায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

হাতিয়া (নোয়াখালী) :
নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় উপজেলা পরিষদ চত্তরে শনিবার সকালে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরন করা হয়। কৃষি অধিদপ্তরের অধিনে এন এ টি পি প্রকল্পের মাধ্যমে এসব যন্ত্রপাতি বিতরন করা হয়।
এ উপলক্ষ্যে হাতিয়া উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদাউস। বক্তব্য রাখেন কৃষানী ফারবিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো: নুরুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত জিসান আহম্মেদ, পৌর মেয়র এ কে এম ইউছুফ আলী।
আলোচনা শেষে হাতিয়ার কৃষক-কৃষানীদের নিয়ে গঠিত ৮টি সি আই জি (কমন ইন্টারেস্ট গ্রুপ) গ্রুপের মাঝে ১টি ফাওয়ার টিলার , ১টি ধান মাড়াই যন্ত্র, ১টি পাম্প, ১টি ফুড স্প্রে, ১টি হেন্ড স্প্রে, ১টি ভুট্রা মাড়াই যন্ত্র ও ১টি নিড়ানি যন্ত্র বিতরন করেন সংসদ সদস্য আয়েশা ফেরদাউস। এতে প্রতিটি গ্রুপ মাত্র শতকরা ৩০ ভাগ টাকা দিয়ে ৩লাখ ৫০ হাজার টাকা মূল্রের যন্ত্রপাতি পান। উপজেলা কৃষি অফিস জানান হাতিয়াতে মোট একশত টি এধরনের গ্রুপ রয়েছে । ৮টি গ্রুপকে যোগ্যতার ভিত্তিতে শনিবার এসব যন্ত্রপাতি দেওয়া হয়েছে পর্যায়ক্রমে অন্যান্য গ্রুপকে এসব যন্ত্রপাতি দেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code