হাত ধরে টানাটানি, ক্ষেপলেন পোপ ফ্রান্সিস

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

খ্রীস্টান ধর্মের শীর্ষনেতা পোপ ফ্রান্সিস ইংরেজি নতুন বছরের সূচনায় ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে সেখানে আগত বহু শিশু ও নারী পুরুষদের অভিনন্দন জানিয়েছেন। তবে অভিনন্দন জানাতে গিয়ে সেখানে এক ঘটনায় খানিকটা বিরক্তি প্রকাশ করেছেন।

সিএনএন ও গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, পোপ ফ্রান্সিস হাত নেড়ে নেড়ে সবাইকে নতুন বছরের অভিনন্দন জানাচ্ছিলেন। এসময় এক নারী পোপ ফ্রান্সিসের হাত ধরে জোর করে তার দিকে টেনে নিয়ে যায়। এতে খানিকটা ক্ষিপ্ত হন পোপ ফ্রান্সিস।

 

Manual8 Ad Code

ওই নারীর হাত ছাড়াতে পোপ ফ্রান্সিস আস্তে করে ওই নারীর হাতে মারেন। এসময় পোপ ফান্সিসের মুখে বিরক্তির ছাপ দেখা যায়।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

এছাড়া পোপ ফ্রান্সিস সেসময় হাল্কা চিৎকার করে উঠেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। ওই নারী কিছু একটা বলতে চাচ্ছিলেন পোপ ফ্রান্সিসকে। তবে কি বলতে চেয়েছেন তা পরিস্কার শোনা যায়নি।

Manual6 Ad Code

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code