হার রিয়ালের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক: সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে হলেও রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার এল ক্লাসিকো তার চরিত্র বদলায়নি একটুও। প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচেও চিরাচরিত উত্তেজনা-উত্তাপ দেখা গেলো দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে। কিন্তু জয়টা হয়েছে নিখুঁত পারফর্মারদের। প্রীতি ম্যাচে রিয়াল মাদ্রিদকে ৩-০ তে বিধ্বস্ত করেছে বার্সা।

Manual6 Ad Code

টেক্সাসে কার্লো আনচেলত্তির দলের জন্য ব্যাপারটা দুর্ভাগ্যের বলতেই হবে। পাঁচবার গোলের কাছে গিয়েও তাদের শট গিয়ে আঘাত করেছে গোলপোস্টে। অথচ বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল মাদ্রিদই। কিন্তু তাদের চেয়ে ফিনিশিংয়ে বেশি নিখুঁত হওয়াতে সাফল্য পেয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা। ১৫ মিনিটে পেদ্রির পাস থেকে জাল কাঁপান দেম্বেলে। পাঁচ মিনিট বাদে রিয়ালের সুযোগ ছিল সমতা ফেরানোর। বার্সা ডিফেন্ডার বক্সে হ্যান্ডবল করলে রিয়াল মাদ্রিদ পেনাল্টি পেয়েছিল। কিন্তু ভিনিসিয়ুস জুনিয়র করে বসেন মারাত্মক ভুল। বল সরাসরি মেরে বসেন ক্রসবারে!

রিয়ালকে এই উডওয়ার্ক হতাশ করেছে বার বার। প্রথমার্ধেই আবার ভিনিসিয়ুসের বল প্রথম চেষ্টায় আঘাত করে ক্রসবারে। তার পর জুড বেলিংহাম গোলকিপারকে কাটিয়ে হেড করলে সেটিও আঘাত করে পোস্টে! বিরতির আগ মুহূর্তে আবার কড়া চ্যালেঞ্জকে ঘিরে উত্তেজনা ছড়ায় দুই শিবিরে। পরিস্থিতি অবনতি হওয়ার আগেই হাফটাইমের বাঁশিতে কেটে গেছে তা।

Manual5 Ad Code

দ্বিতীয়ার্ধেও নিজেদের ভাগ্য ফেরাতে পারেনি রিয়াল। এই অর্ধে আবারও শট আঘাত করে ক্রসবারে। বদলি নামানোর কৌশলটা শেষ দিকে কাজে দেয় বার্সার। ৮৫ মিনিটে স্কোর ২-০ করে দেন বদলি হয়ে নামা ফেরমিন লোপেজ। তার পর ভিনিসিয়ুস আবার ব্যর্থ হলে স্টপেজ টাইমে স্কোর ৩-০ করে দেন ফেরান তোরেস।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code