হিমালয় কন্যার দেশে ‘ইত্যাদি

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

স্টুডিওর বাইরে ইত্যাদি ধারণের ধারাবাহিকতায় এবারের পর্ব ধারণ করা হয়েছে হিমালয়ের পাদদেশে অবস্থিত আঁকাবাঁকা সীমান্ত পরিবেষ্টিত বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। গত ১৭ জানুয়ারি মুক্তিযুদ্ধের গৌরবদীপ্ত উপজেলা তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ঐতিহাসিক মাঠে ধারণ করা হয় এবারের ইত্যাদি। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের বাছাই, প্রশিক্ষণ, গোলা-বারুদ সংরক্ষণ ও বিতরণ করা হয়েছিল এই মাঠ থেকেই।

Manual5 Ad Code

নদী ও ভূমি থেকে পাথর উত্তোলন, সমতল ভূমিতে চা বাগান, মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা ও পঞ্চগড়ের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে সাদৃশ্য রেখে নির্মাণ করা আলোকিত মঞ্চের সামনে লক্ষাধিক দর্শকের উপস্থিতিতে ধারণ করা হয়েছে এবারের ইত্যাদি। ধারণ উপলক্ষে মুক্তিযুদ্ধকালীন দেশের অন্যতম প্রধান মুক্তাঞ্চল তেঁতুলিয়ায় ছিল উত্সবের আমেজ।

Manual2 Ad Code

 

অনুষ্ঠানস্থলে তিল ধারণের ঠাঁই ছিল না। বিকেলের মধ্যেই বিদ্যালয়ের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় হাজার হাজার মানুষ আশেপাশের গাছ, স্কুলের ছাদ ও রাস্তার পাশে দাঁড়িয়ে মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেছেন ইত্যাদির নান্দনিক সব পর্ব। ইত্যাদির এই ধারণ অনুষ্ঠান চলে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত। পঞ্চগড়ের ইতিহাস, ঐতিহ্যর পাশাপাশি এবার রয়েছে পর্যটকদের জন্য আকর্ষণীয় এবং মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলোর ওপর তথ্যভিত্তিক প্রতিবেদন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code