১৫০ যাত্রীসহ ভারতীয় বিমানকে ‘বাঁচাল’ পাকিস্তান

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

মাঝ আকাশে ১৫০ যাত্রীসহ বিপাকে পড়ে ভারতীয় একটি বিমান। এসময় পাকিস্তানের সহযোগিতায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় বিমানটি।

 

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, বৃহস্পতিবার ১৫০ যাত্রী নিয়ে ভারতীয় বিমানটি জয়পুর থেকে ওমানের রাজধানী মাসকাটের দিকে যাচ্ছিল। এ দিন পাকিস্তানের দক্ষিণ সিন্ধু প্রদেশে প্রাকৃতিক পরিবেশ ভালো ছিল না। বারবার বজ্রপাত হচ্ছিল। সেসময় ভারতীয় বিমানটিও করাচির আকাশসীমায় বজ্রপাতের কবলে পড়ে। যার কারণে বিমানটি ৩৬হাজার ফুট উচ্চতা থেকে ৩৪ হাজার ফুট উচ্চতায় নেমে আসে।

Manual5 Ad Code

 

বিপদের আঁচ পেয়েই ওই বিমানের পাইলট সঙ্গে সঙ্গেই কাছাকাছি বিমানবন্দরে জরুরি বিপদ সংকেত পাঠায়। এসময় পাকিস্তানের বিমান পরিবহণ নিয়ন্ত্রক ভারতীয় পাইলটের আহ্বানে সাড়া দিয়ে পাকিস্তান আকাশসীমা দিয়ে বাকি পথ যাত্রার নির্দেশ দেয়।

 

এত করে বিমানটি বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায়।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়া ও বালাকোটে হামলার ইস্যু নিয়ে ভারত-পাকিস্তানের বর্তমান সম্পর্ক তলানিতে ঠেকেছে। তথ্য সূত্র: টাইমস অব ইন্ডিয়া, খালিজ টাইমস, দি নিউজ ইন্টারন্যাশনাল।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code