১৬ ডিসেম্বরকে লক্ষ্য করে মফস্বলে ও পতাকা বিক্রি চলছে।

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

সাগর খান ,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বিজয় দিবস উপলক্ষে ফেরি করে জাতীয় পতাকা বিক্রি শুরু হয়েছে। ডিসেম্বরের শুরু থেকে পতাকা হাতে ফেরিওয়ালারা ঘুরে বেঁড়াচ্ছেন পৌর শহরের হাট, বাজার সহ বিভিন্ন রাস্তার আনাচে কাঁনাচে।

Manual4 Ad Code

জানা যায়, প্রতি বছর বিজয় দিবস এলে এলাকার মানুষের মধ্যে পতাকা কেনার ধুম পরে। ১৬ ডিসেম্ভর দিনে সবাই নতুন পতাকা উড়াতে চায়। সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ছাড়াও বাসা বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, যানবাহনে বিজয় দিবসের পতাকা উড়ানো হয়। এছাড়া বিজয় দিবসের বিভিন্ন উৎসবে যোগ দিতে শিশু, কিশোর, তরুণদের হাতে নতুন পতাকার স্টিক শোভা পায়। এতে জাতীয় পতাকার চাহিদা বেড়ে যায়। এ কারণে দেশের বিভিন্ন স্থান থেকে পতাকার ফেরিওয়ালারা সান্তাহার শহরে অবস্থান নেয়। ডিসেম্বর মাসের শুরু থেকে তারা ফেরি করে পতাকা বিক্রি শুরু করে। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত বিক্রি শেষে তারা ফিরে যান।

এমনই একজন ফেরিওয়ালা শেখ ফজলু সাথে কথা হলো। তার বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বোড়াদিয়া গ্রামে। তিনি জানান, তারা কয়েকজন সান্তাহার শহরে এসেছেন এই মাসের প্রথম দিকে। শহরে একটি ভাড়া বাসায় অবস্থান করছেন। সেখানে তারা রাতে বিভিন্ন মাপের পতাকা তৈরী করেন। সকালে হাতে-কাঁধে পতাকা নিয়ে বিক্রির জন্য বেড়িয়ে পড়েন। তিনি আরোও জানান, বিজয় দিবস উপলক্ষে এ এলাকায় পতাকা কেনার ধুম পরে। এ কারণে তারা গত ৫ বছর ধরে সান্তাহার শহরে, হাট-বাজারে পতাকা ফেরি করে বিক্রি করছেন।

Manual1 Ad Code

পতাকা বিক্রেতা শেখ ফজলু জানান, এ বছর পতাকার দাম বাড়েনি। গত বারের মত ৫০ টাকা থেকে ৩শ টাকায় পতাকা এবং ১০ টাকায় পতাকা স্টিক ও হেড বেল্ট বিক্রি করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code