২০২২-২৩ রোটারী বর্ষের গভর্নর নির্বাচিত হলেন চট্টগ্রামের রুহেলা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

স্টাফ রিপোর্ট::

Manual4 Ad Code

বিশ্বের সর্ববৃহৎ সামাজিক সংগঠন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট’র ৩২৮২ ডিস্ট্রিক্ট কনফারেন্স শনিবার রাতে সিলেট কুশিয়ারা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

 

দুই দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন ছিল ২০২২ -২৩ রোটারী বর্ষের গভর্নর নির্বাচন। নির্বাচনে অংশ নেন চট্টগ্রাম রোটারী ক্লাব অব রিভার সাইনের পাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান রুহেলা খান চৌধুরী, রোটারী ক্লাব অব চিটাগং ইষ্ট এর পাস্ট প্রেসিডেন্ট প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী, রোটারী ক্লাব অব চিটাগাং ওয়াটার পুলের পাস্ট প্রেসিডেন্ট ফাতেমা জেবুন্নেসা, রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের পাষ্ট প্রেসিডেন্ট জিয়াউল হক।

 

Manual5 Ad Code

নির্বাচনে ২৫২ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে থেকে রোটারিয়ান রুহেলা চৌধুরী ১২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোটারিয়ান জাহাঙ্গীর চৌধুরী পেয়েছেন ১১৬ ভোট।

রোটারী নির্বাচন কমিশন প্রোগ্রাম এর শেষ পর্যায়ে নির্বাচনে ফলাফল ঘোষণা করেন। এ সময় প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী সমর্থকরা ফলাফল প্রত্যাখ্যান করে হট্টগোল করার চেষ্টা করে ।

 

Manual6 Ad Code

ডিস্ট্রিক্ট গভর্নর এম আতাউর রহমান পীর এবং রোটারী ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ নির্বাচনে ফলাফল সকল প্রার্থীকে মেনে নেওয়ার আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code