২২ মাসে এমন ভালো দিন আর পাননি ট্রাম্প!

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণার সঙ্গে রুশ সংযোগ ছিল না বলে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন এ ঘটনা তদন্তে নিযুক্ত বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার। প্রতিবেদনের সংক্ষিপ্তসার রোববার মার্কিন কংগ্রেসে উপস্থাপন করা হয়েছে। তবে ট্রাম্প প্রেসিডেন্ট পদকে কাজে লাগিয়ে অবৈধভাবে বিচার বাধাগ্রস্ত করেছেন কি-না; সেবিষয়ে এতে কিছু বলা হয়নি।

Manual5 Ad Code

 

কংগ্রেসের জন্য প্রতিবেদনটির সারসংক্ষেপ তৈরি করেছেন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। ট্রাম্প জবাবে টুইট করেছেন, কোনো আঁতাত হয়নি, কোনো অন্তরায় তৈরি করা হয়নি।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

ট্রাম্প বরাবর এই তদন্ত প্রক্রিয়াকে তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দাবি করে এসেছেন। রোববার তিনি বলেছেন, এটা এ দেশের জন্য লজ্জার যে এমন একটা ব্যপার হলো এবং পুরো তদন্তকে তিনি অবৈধ দাবী করে বলেন, তা ব্যর্থ হয়েছে।

Manual1 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code