৬০ বছর পেরিয়ে প্রেম, বৃদ্ধাশ্রমেই বিয়ে

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

প্রেমের কোনো বয়স নেই। প্রেম মানে না কোন বাধা। এই প্রেম কবে, কখন আসবে তাও কারো নেই জানা। সেটি আবারো প্রমাণ করলেন লক্ষ্মী আমল ও কোচানিয়ান মেনন নামে দুজন ষাটোর্ধ্ব ব্যক্তি। গত শনিবার ভারতের ত্রিশুর জেলার রামবারমাপুরমের সরকারি এক বৃদ্ধাশ্রমে এমনই বিয়ের ঘটনা ঘটেছে। তাদের বিয়ে ও বিয়ের ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

ভারতীয় একাধিক গণমাধ্যমে জানানো হয়েছে, ষাট পেরিয়ে দু’জনে ভালোবেসেছেন একে অপরকে। তাও আবার সরকারি বৃদ্ধাশ্রম রামবারমাপুরমে! বৃদ্ধাশ্রমের আবাসিকরা ভীষণ খুশি তাদের ভালোবাসায়। সেই প্রেম শুধুই বন্ধনহীন গ্রন্থি বেঁধে দেয়নি। রীতিমতো সাতপাক ঘুরিয়েছে তাদের। ৬৭ বছর শেষের এই ঘটনায় দারুণ খুশি নেটিজেনরাও।

Manual6 Ad Code

 

টুইটারে একজন লিখেছেন, সব বাধা-বিপত্তি পেরিয়ে জয় হোক প্রেমের। কেরালায় বৃদ্ধাশ্রমে প্রথম কোনো বৃদ্ধ দম্পতির বিয়ের ঘটনায় অভিনন্দন জানিয়ে আরেকজন লিখেছেন, প্রেম কোনো বাধা মানে না। যেকোনো বয়সে, যেকোনো জায়গায় প্রেমের জয় হয়।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code