৮ ফুট ৫৩ ইঞ্চি লাফিয়ে উঠে রোনালদোর গোল

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

সাম্পদোরিয়ার বিপক্ষে জুভেন্টাসের ম্যাচের বয়স তখন ৪৫ মিনিট। এ সময় আলেক সান্দ্রো ক্রসে ডি বক্সের মধ্যে বল পাঠান। সেটাকে লক্ষ্য করে ক্রিস্টিয়ানো রোনালদো ২.৬ মিটার (৮ ফুট ৫৩ ইঞ্চি) লাফিয়ে ওঠেন। শূন্যে থাকেন ১.৫ সেকেন্ড। এই সময়ের মধ্যে বল আসে তার কাছে। হেড দিয়ে বল জালে পাঠান। তাতে ২-১ গোলে এগিয়ে যায় জুভেন্টাস। শেষ পর্যন্ত রোনালদোর করা এই দুর্দান্ত গোলে ভর করে জুভেন্টাস পেয়েছে দারুণ এক জয়।

Manual4 Ad Code

তার আগে ১৯ মিনিটে পাওলো দিবালা সাদা-কালো শিবিরের হয়ে প্রথম গোলটি করেন। অবশ্য ৩৫ মিনিটের মাথায় সেই গোলটি শোধ দেয় সাম্পদোরিয়া। এ সময় তাদের জিয়ানলুকা কাপরারি গোল করে সমতা ফেরান। ৪৫ মিনিটে রোনালদো গোল করে আবার এগিয়ে নেন দলকে। তার গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে তুরিনের ওল্ড লেডিরা। তার গোলে ভর করে এগিয়ে থাকে ৯০ মিনিট পর্যন্ত। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

Manual3 Ad Code

এই জয়ের ফলে ১৭ ম্যাচ থেকে ৪২ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রোনালদো-দিবালারা। এক ম্যাচ কম খেলা ইন্টার মিলান ৩৯ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে।

এই ম্যাচে মাঠে নামার মধ্য দিয়ে ইতালিয়ান সিরি’আ লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড ছুঁয়েছেন জুভেন্টাস গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। গতকাল রাতের ম্যাচটি ছিল সিরি’আ লিগে তার ৬৪৭তম ম্যাচ। তার আগে পাওলো মালদিনি ২৪ বছর ইন্টার মিলানে খেলে ৬৪৭ ম্যাচ খেলেছিলেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code