কুলাউড়ায় আওয়ামীলীগ দলীয় নৌকার মাঝি চমক দেখালেন শফিউল আলম চৌ. নাদেল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

পজিটিভ নেটওয়ার্ক ইউএস:

Manual8 Ad Code

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হলেন শফিউল আলম চৌধুরী নাদেল। তাঁর হাত ধরে প্রায় দেড় দশক পরে মহাজোটের গ্যাঁঢ়াকল মুক্ত হয়ে কুলাউড়া পেলো আওয়ামীলীগ দলীয় নৌকার প্রার্থী।

Manual4 Ad Code

রোববার বিকেলে আওয়ামীলীগ তাদের ৩০০ আসনের প্রার্থী ঘোষণা করে। এতে মৌলভীবাজার-২ আসনে আওয়ামীলীগ তাদের প্রার্থী হিসেবে শফিউল আলম চৌধুরী নাদেলকে মনোনীত করে। দীর্ঘ পনের বছর পর কুলাউড়ায় আওয়ামীলীগের দলীয় নেতা নৌকা প্রতীক পাওয়ায় স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তাৎক্ষণিকভাবে নেতাকর্মীরা কুলাউড়া পৌরশহর, রবিরবাজারসহ বিভিন্ন এলাকায় আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ করেছেন।

বর্তমানে টানা ২য় বারের মতো কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি। সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহমদের পরে কুলাউড়ার সন্তান হিসেবে আওয়ামী লীগের নৌকার দলীয় প্রার্থী হিসেবে চমক দেখালেন শফিউল আলম চৌধুরী নাদেল ।

তথ্যমতে, দীর্ঘদিন ধরে জোট-মহাজোটের রাজনৈতিক গ্যাঁঢ়াকলে পড়ে কুলাউড়া আওয়ামীলীগের হেভিওয়েট কোন দলীয় প্রার্থী পায়নি। ২০০৮ সালে নৌকার প্রার্থী দেওয়া হলেও বিভিন্ন জটিলতায় দলের প্রার্থী জয়ী হতে পারেননি। ওই সময় এখান থেকে মহাজোটের শরীক দল জাতীয় পার্টির লাঙল প্রতীকের নওয়াব আলী আব্বাস খান প্রতিদ্বন্ধীতা করে জয়ী হোন। ২০১৪ সালেও মহাজোটের জাতীয় পার্টির ও ২০১৮ সালে মহাজোটের শরীক বিকল্পধারার প্রার্থী এম এম শাহীন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। এবারের নির্বাচনেও আওয়ামী লীগের নাকি মহাজোটের প্রার্থী হবেন এ

Manual5 Ad Code

দ্বিধাদন্ধ ছিলো দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে। এছাড়াও প্রায় দুই যুগ ধরে এ আসনে নৌকার জয় অধরা রয়েছে।
জানা গেছে, শফিউল আলম চৌধুরী নাদেল ছাত্রলীগের রাজনীতি দিয়ে ধীরে ধীরে ওঠে এসেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের রাজনীতিতে। ১৯৮৬ সালে তিনি সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি হন।

পরবর্তীতে সিলেট সরকারি কলেজ এবং এমসি কলেজে পড়াকালীন ছাত্রলীগের রাজনীতি করেন তিনি। পরে সিলেট জেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য হন নাদেল। ১৯৯৩ সালে তিনি সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হন। ১৯৯৭ সালে হন সভাপতি।

Manual4 Ad Code

ছাত্রলীগের রাজনীতি শেষে সরাসরি আওয়ামী লীগের রাজনীতিতে জড়ান নাদেল। ছাত্রলীগের জেলা শাখায় রাজনীতি করলেও আওয়ামী লীগের মহানগর শাখায় যুক্ত হন তিনি।

মহানগর আওয়ামী লীগে প্রথমে শিক্ষা বিষয়ক সম্পাদক হন নাদেল। ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত সিলেট মহানগর আওয়ামী লীগে শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পর তিনি সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর পরিচালকের দায়িত্বে রয়েছেন। শফিউল আলম চৌধুরী নাদেলের গ্রামের বাড়ি কুলাউড়া উপজেলার কৌলায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code