নিম্নমুখী পণ্যের বাজার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: বহুদিন পর চালের দাম কমেছে। ব্যবসায়ীরা বলছেন, চিকন চাল ছাড়া প্রায় সব চালের দামই নিম্নমুখী। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সব ধরনের চালের দাম কমেছে। শুধু চালই নয়, আটা-ময়দার দামও কমেছে। কমেছে সয়াবিন তেল ও পাম অয়েলের দাম। সুখবর আছে ডাল, পেঁয়াজ, আদা ও দারুচিনির দামেও। শীতের সবজির দাম কমায় ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি দেখা গেছে।

কমেছে চালের দাম

Manual2 Ad Code

সরকারের বিপণন সংস্থা টিসিবির তথ্য অনুযায়ী, গত সপ্তাহে স্বর্ণা, চায়না, ইরি চাল (মোটা) বিক্রি হয়েছে ৪৮ টাকা কেজি দরে, এই সপ্তাহে এই একই চাল বিক্রি হচ্ছে ৪৬ টাকা কেজিতে। শুধু তাই নয়, লতা ও পাইজাম চাল বিক্রি হচ্ছে ৫২ টাকা কেজিতে। যদিও গত সপ্তাহে এই চাল ব্যবসায়ীরা বিক্রি করেছেন ৫৫ টাকা কেজি দরে।

Manual5 Ad Code

টিসিবির হিসাবে, গত সপ্তাহে ৬২ টাকা কেজি দরে বিক্রি হওয়া চাল এই সপ্তাহে ৫৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Manual6 Ad Code

ব্যবসায়ীরা বলছেন, বাজারে পাইজাম চাল প্রতিকেজি ৫৮ টাকা, আটাশ চাল ৬০ থেকে ৬২ টাকা, নাজিরশাইল ৭০ থেকে ৭৫ টাকা, হাসকি ৬০ থেকে ৬২ টাকায় বিক্রি হচ্ছে।

অবশ্য ভালো মানের চিকন চাল (মিনিকেট ও নাজির) কেজিতে তিন টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭৮ টাকা কেজি দরে। গত সপ্তাহে এই চাল বিক্রি হয় ৭৫ টাকা কেজিতে।

নিম্নমুখী আটা-ময়দার দাম

বিগত কয়েক মাস ধরে বাড়তে থাকা আটা-ময়দার দাম নতুন করে বাড়েনি। বরং ময়দার দাম কিছুটা কমে এসেছে। গত সপ্তাহে ৮০ টাকা কেজিতে বিক্রি হওয়া প্যাকেট ময়দা এই সপ্তাহে বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজি দরে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code