মিশিগানে স্টেট যুবলীগের নিজস্ব কার্যালয় উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্রের মিশিগানে স্টেট যুবলীগের নিজস্ব কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় হেমট্রামিক সিটিতে এটি উদ্বোধন করা হয়।

Manual8 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশিগান মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আব্দুস শাকুর খাঁন মাখন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিশিগান মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মুতালিব।

 

Manual1 Ad Code

এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মিশিগান স্টেট যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মিশিগান মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহিদুর রহমান চৌধুরী জাবেদ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মোঃ জাহেদ মাহমুদ আজিজ সুমন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদ।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code