সিলেটে টহল দিচ্ছে সেনাবাহিনী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সামাজিক সঙ্গ নিরোধ এবং হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে আজ ২৬ মার্চ থেকে সিলেটে টহল দিচ্ছে সেনাবাহিনী।

Manual2 Ad Code

সিলেটের সব এলাকায় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর লক্ষ্যে সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে প্রশাসনকে সহায়তায় করছেন তারা। জেলা ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে তারা জেলা ও বিভাগীয় করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসাব্যবস্থা, সন্দেহজনক ব্যক্তিদের কোয়ারেন্টিন ব্যবস্থা পর্যালোচনা করবে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (২৬ মার্চ) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (মিডিয়া) মো. মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বৃহস্পতিবার সকাল থেকে সিলেটে সেনাবাহিনীর টহল শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যতদিন প্রয়োজন সেনাবাহিনী মাঠে থাকবে।

বন্দর, জিন্দাবাজার, আম্বরখানাসহ নগরীর বিভিন্ন জায়গায় সেনাবাহিনীকে টহল দিতে ও বিশেষ প্রয়োজন ছাড়া মানুষকে ঘর থেকে বের না হতে পরামর্শ দিতে দেখা যায়।

Manual3 Ad Code

 

 

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code