শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব – এমপি শাওন। – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:৩৯, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ



 

শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব – এমপি শাওন।

প্রকাশিত মে ১৫, ২০২০
শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব – এমপি শাওন।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

মোঃ জহিরুল হক, ভোলা :

Manual1 Ad Code

শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব সরকার এমপি শাওন। ভোলা জেলা সংবাদদাতা। ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বাংলাদেশে একমাত্র শেখ হাসিনাই বারবার প্রমাণ করেছেন তার সরকার কৃষিবান্ধব সরকার। তিনি সবসময় কৃষকের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
শুক্রবার দুপুরে তজুমুদ্দিন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ভোলার তজুমদ্দিনে ৩শ’ কৃষকের মাঝে সবজির বীজ, সার, কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ দ্বীপবন্ধু নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময়এমপি শাওন বলেন, মহামারী করোনা ভাইরাসের মধ্যেও শেখ হাসিনার সরকার কৃষকের জন্য কৃষি প্রণোদনা ঘোষণা করে তা পৌঁছানোর ব্যবস্থা করে যাচ্ছেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা আশ্রাফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার প্রমুখ।
এর আগে তজুমদ্দিনের একটি কৃষি ব্লকে মৌসুমি ধান কাটার উদ্বোধন করেন এমপি শাওন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code