ইন্দোনেশিয়ায় গিরিখাতে যাত্রীবাহী বাস দুর্ঘটনা, নিহত ২৭

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ  ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের একটি খাড়া গিরিখাতে বাস দুর্ঘটনায় শিক্ষার্থীসহ কমপক্ষে ২৭ জনের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে। বুধবার রাতে পশ্চিম জাভার সামদাং জেলায় একটি খাড়া গিরিখাতে এ দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

জানা যায়, পশ্চিম জাভার ধর্মীয় একটি পবিত্র স্থান থেকে সাবাং শহরে ফেরার সময় বুধবার দিবাগত রাতে সামদাং জেলায় এ মর্মান্তিক বাস দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উদ্ধারকর্মীরা ক্রেনের সাহায্যে বেঁচে যাওয়া আহতদের উদ্ধার করে।

Manual7 Ad Code

কর্তৃপক্ষ জানায়, বাসটি রাস্তার পাশের ২০ মিটার গভীর গিরিখাতে পড়ে যায়। এ সময় বাসটিতে মোট ৬৬ জন যাত্রী ছিল। নিহতদের মধ্যে চালক, শিশু ও প্রাপ্তবয়স্ক লোকজন রয়েছেন। ৩৯ জন প্রাণে বেঁচে গেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

 

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code