নিউইয়র্কে চলছে নির্বাচন: প্রতিদ্বন্দিতায় ১৩ বাংলাদেশি

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ

বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারি নির্বাচন আজ মঙ্গলবার অনুষ্টিত হচ্ছে। এই নির্বাচনে সিটির ৫টি বরো বা অঞ্চলের মধ্যে তিনটি বরো থেকে ১৩জন বাংলাদেশি আমেরিকান বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে ৬টি কাউন্সিল ডিস্ট্রিক্ট থেকে ১১জন, কাউন্টি জজ পদে একজন এবং ফিমেল ডিস্ট্রিক্ট লিডার পদে আরও একজন লড়ছেন।

Manual2 Ad Code

ডেমোক্র্যাট রাজ্য নিউইয়র্কের এ প্রাইমারী নির্বাচনে মেয়র পদেও নির্বাচন হতে যাচ্ছে। ‘র‌্যঙ্কড চয়েজ ভোটিং’ পদ্ধতিতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে একজন ভোটার তার পছদের ৫জন প্রার্থীকে প্রথম পছন্দ থেকে শুরু করে পরপর ৫টি ভোট দিতে পারবেন। ফলে সবমিলিয়ে জমে উঠছে এবারের সিটি নির্বাচন। খবর ইউএনএ’র।

No description available.নিউইয়র্ক সিটির বোর্ড অব ইলেকশন সূত্রে জানা গেছে, এবছর ডেমোক্র্যাট দলীয় প্রাইমারী নির্বাচনে মেয়র পদ ৯ জন প্রার্থী সহ মোট ৫২৯জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগ্রীম ভোট (আর্লি ভোটিং), মেইল ভোট এবং ভোটের দিন ভোট এই তিন পদ্ধতিতে ভোট প্রদানের নিয়ম রয়েছে।

 

গত ১২ জুন থেকে ২০ জুন পর্যন্ত অগ্রিম ভোট প্রদান চলে। মেইল ভোট চলবে জুন মাস জুড়ে। আর আজ ২২ জুন মঙ্গলবার (ইলেকশন ডে) ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে বিরতিহীন ভোট গ্রহণ চলবে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত।

Manual2 Ad Code

নিউইয়র্ক সিটির ৫ বরোর ৫১টি ডিষ্ট্রিক্ট কাউন্সিল-এর মধ্যে বাংলাদেশী প্রার্থী হিসেবে ব্রঙ্কস বরোর কাউন্সিল ডিষ্ট্রিক্ট-১৮ থেকে মোহাম্মদ এন মজুমদার ও মির্জা মামুন রশীদ, কুইন্স বরোর কাউন্সিল ডিষ্ট্রিক্ট-২৪ থেকে মৌমিতা আহমেদ, সাবুল উদ্দিন ও সাইফুর খান হারুন, কাউন্সিল ডিষ্ট্রিক্ট-২৬ থেকে বদরুন খান মিতা ও সুলতান মারুফ, ব্রুকলীন বরোর কাউন্সিল ডিষ্ট্রিক্ট-৩২ থেকে শেখ হেলাল, কাউন্সিল ডিষ্ট্রিক্ট-৩৭ থেকে মিসবা আবদীন এবং কাউন্সিল ডিষ্ট্রিক্ট-৩৯ থেকে শাহানা হানিফ ও মামনুন হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অপরদিকে কুইন্স কান্টি জজ পদে এটর্নী সোমা সাঈদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডিষ্ট্রিক্ট লীডার পদে শাহানা মাসুম অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৬১ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Manual3 Ad Code

উল্লেখিত প্রার্থীদের মধ্যে ইতিপূর্বে বিভিন্ন পদে হেলাল শেখ, মির্জা মামুন রশীদ, মৌমিতা আহমেদ, সাবুল উদ্দিন, বদরুন খান মিতার প্রতিদ্বন্দ্বিতা করার অভিজ্ঞতা রয়েছে। এদের মধ্যে বদরুন খান মিছা ছাড়া অন্য সকলেই সিটি কাউন্সিল মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। মিতা ইউএস কংগ্রেসে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। হেলাল শেখ কাউন্সিল মেম্বার পদ ছাড়াও সিটি এডভোকেট পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। আর এটর্নী সোমা সাঈদ গত নির্বাচনে সিটি কাউন্সিল মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার পর এবার কাউনিট জজ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে মোহাম্মদ এন মজুমদার, সাইফুর খান হারুন, মিসবা আবদীন, শাহানা হানিফ ও মামনুন হক সিটি কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নতুন।
আসন্ন নির্বাচন ঘিরে চলছে ব্যাপক প্রচারণা। দর্শনীয় স্থানে সাটানো হয়েছে রং বে রং এর পোস্টার, চলছে সমর্থন কামনা আর ভোট প্রার্থনার পাশাপাশি সভা-সমাবেশ।
বাংলাদেশি আমেরিকানরা ভোট দিলে বাংলাদেশি প্রার্থীদের বিজয়ের সম্ভাবনা রয়েছে। কিন্তু প্রাইমারি নির্বাচনে ভোট দেওয়ার ব্যাপারে বাংলাদেশিদের আগ্রহ খুবই কম। ফলে সম্ভাবনা থাকার পরও হেরে যান বাংলাদেশি প্রার্থীরা। তবে এবারের নির্বাচনে তিনজন বাংলাদেশি প্রার্থী ভাল ফল করবেন বলে আশা করছেন বাংলাদেশিরা।

উল্লেখ্য, নিউইয়র্ক সিটির চুড়ান্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে চলতি বছরের ২ নভেম্বর মঙ্গলবার।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code