গোমূত্র-গোবরে অর্থনীতি শক্তিশালী করতে চান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, গরু, গোবর ও গোমূত্র রাজ্যের পাশাপাশি ভারতের আর্থিক অবস্থার উন্নতি করতে পারে।

Manual2 Ad Code

শনিবার ভুপালে অনুষ্ঠিত ইন্ডিয়ান ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের নারী ইউনিটের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

Manual6 Ad Code

বিজেপি নেতারা গরু নিয়ে এর আগেও একাধিক মন্তব্য করে শিরোনামে এসেছেন। কিন্তু মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর মন্তব্য ফের আলোচনা তৈরি করেছে।

শিবরাজ সিং বলেন, যদি একটি সঠিক ব্যবস্থা প্রয়োগ করা যা তাহলে গরুর গোবর ও মূত্র দিয়ে অর্থনৈতিক উন্নতি সম্ভব। নিজের বক্তব্যের যথার্থ তুলে ধরতে তিনি ডেইরি ব্র্যান্ড আমুলের সফলতার কথা উল্লেখ করেন।

Manual5 Ad Code

তিনি বলেন, গরু পালন কীভাবে ছোট খামারি ও গবাদিপশুর মালিকদের জন্য একটি লাভজনক ব্যবসা হয়ে উঠতে পারে, তা নিয়ে কাজ করতে হবে পশুচিকিৎসক ও বিশেষজ্ঞদের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code