লন্ডনে বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর মৃত্যু বার্ষিকী পালিত

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন থেকে : 

Manual2 Ad Code

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ৩৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে লন্ডনে এক আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারি বঙ্গবীর জেনারেল এম এ জি মেমোরিয়েল ফাউণ্ডেশন কর্তৃক আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠণের সহ সভাপতি কে এম আবুতাহের চৌধুরী ।

Manual7 Ad Code

সংগঠনের যুগ্ম সম্পাদক খান জামাল নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন ব্যারিষ্টার আতাউর রহমান , ব্যারিষ্টার মাসুদ চৌধুরী , একাউন্টেন্ট এ কে এম সেলিম , ব্যাংকার সৈয়দ সেলিম আহমদ , সাংবাদিক রেজাউল করিম মৃধা , স্কুল গভর্নর মিসেস ঝরনা চৌধুরী , অধ্যাপক আব্দুল হাই , কমিউনিটি নেতা হাজী ফারুক মিয়া , প্রাক্তন হেড মাষ্টার আমীর উদ্দিন আহমদ , কবি সৈয়দ রফিকুল হক , শিক্ষক ইমতিয়াজ আহমদ প্রমুখ ।

দোয়া পরিচালনা করেন মাওলানা কামাল উদ্দিন।

সভায় বক্তারা অত্যন্ত শ্রদ্ধার সাথে বঙ্গবীরকে স্মরণ করেন ও রুহের মাগফিরাত কামনা করেন ।

Manual7 Ad Code

সভা থেকে রাষ্ট্রীয়ভাবে ওসমানীর জন্ম ও মৃত্যু দিবস পালন , স্কুল কলেজের পাঠ্যসূচীতে ওসমানীর জীবনী অন্তরভূক্তি, বাংলাদেশী মুদ্রা ও ডাকটিকেটে ছবি প্রকাশ , ওসমানী বেঙ্গল রেজিমেন্ট ও ওসমানী মিলিটারী একাডেমী নামকরনের দাবী জানানো হয় ।

বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য কর্তৃক ওসমানীর মাজার জিয়ারত ও সম্মান প্রদর্শন করায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানানো হয় ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code