ইরাকে ফাইনালে বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ প্রত্যাশিত পারফরম্যান্স করে দেখাচ্ছে। ছেলে ও মেয়েদের দলগত বিভাগে জায়গা করে নিয়েছে ফাইনালে।ইরাকের সোলেমানিয়াতে রবিবার রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে সেমিফাইনালে টাইব্রেকারে ইরানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। ৪-৪ সেটে ম্যাচ ড্র হলে পরবর্তীতে বাংলাদেশ ২৯-২৪ স্কোরে জয়ী হয়েছে।

Manual2 Ad Code

এর আগে বাই পেয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও আব্দুর রহমান আলিফের সমন্বয়ে গড়া দল। শেষ আটে স্বাগতিক ইরাককে ৬-০ সেটে হারায় লাল-সবুজ দল। আগামী ১১ মে বাংলাদেশ ফাইনালে খেলবে, প্রতিপক্ষ ভারত।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code