পদ্মা ব্যাংকে আবারও ছাড় দিলো কেন্দ্রীয় ব্যাংক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: গ্রাহকের জমা টাকা সুরক্ষার জন্য ব্যাংকগুলোকে আমানতের ১৩ শতাংশ অর্থ বিধিবদ্ধ জমা (এসএলআর) হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে রাখতে হয়। আর তা সংরক্ষণ করতে হয় সরকারের ট্রেজারি বিল-বন্ড কেনার মাধ্যমে। সংকটে পড়া পদ্মা  ব্যাংক (ফারমার্স) ২০১৭ সাল থেকে তা সংরক্ষণ করতে পারছে না। এ কারণে সরকারের সঙ্গে পরামর্শ করে কেন্দ্রীয় ব্যাংক পদ্মা ব্যাংকে বড় ধরনের ছাড় দিয়ে আসছে। বৃহস্পতিবার (২ জুন) নতুন করে ব্যাংকটিকে সুযোগ দিলো কেন্দ্রীয় ব্যাংক। এ ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Manual1 Ad Code

প্রজ্ঞাপনে বলা হয়, পদ্মা ব্যাংক লিমিটেডের সিআরআর’র অতিরিক্ত নগদ জমাসহ বাংলাদেশের অভ্যন্তরে সহজে বিনিময়যোগ্য সম্পদের রক্ষণীয় মাত্রা ব্যাংকটির মোট তলবি ও মেয়াদি দায়ের ২০২২ সালে অন্যূন ৯.৭৫ শতাংশে এবং ২০২৩ সালে অন্যূন ১৩ শতাংশে নির্ধারণ করা হলেও ব্যাংকটি প্রয়োজনীয় অর্থ সংরক্ষণ করতে পারেনি। এ কারণে সরকারের সঙ্গে পরামর্শক্রমে পদ্মা ব্যাংকের সিআরআর-এর অতিরিক্ত নগদ জমাসহ বাংলাদেশের অভ্যন্তরে সহজে বিনিময়যোগ্য সম্পদের রক্ষণীয় মাত্রা ব্যাংকটির মোট তলবি ও মেয়াদি দায়ের ২০২২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত অন্যূন ৩.২৫  শতাংশে, ২০২৫ সালে অন্যূন ৬.৫০  শতাংশে এবং ২০২৬ সালে অন্যূন ৯.৭৫ শতাংশে পুনঃনির্ধারণ করা হয়। এই আদেশ ১ জানুয়ারি ২০২২ থেকে কার্যকর মর্মে গণ্য হবে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code