নির্বাচন কমিশনের সংলাপ অর্থবহ করতে হবে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

সম্পাদকীয়: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ শেষ হয়েছে রোববার। এ সংলাপে ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে অংশ নিয়েছে ২৮টি দল। বিএনপিসহ নয়টি দল সংলাপ বর্জন করেছে। বাকি দুটি দল সংলাপের জন্য ভিন্ন সময় চেয়েছে। সংলাপ শেষে যে প্রশ্নটি বড় হয়ে দেখা দিয়েছে তা হলো-এ থেকে কী পেল জনগণ? সংলাপে সুষ্ঠু নির্বাচন আয়োজনের কোনো দিকনির্দেশনা পাওয়া গেছে কি?
বস্তুত এ ধরনের সংলাপ আমরা আগেও দেখেছি। বিগত সংসদ নির্বাচনের আগেও রাজনৈতিক দল ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সংলাপে বসেছিল ইসি। কিন্তু তা ফলপ্রসূ হয়েছিল বলা যাবে না। এবারও ২২ মার্চ দেশের ১৯ জন বিশিষ্ট নাগরিক ইসির সঙ্গে সংলাপে বসেছিলেন। এর আগে ১৩ মার্চ শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ করেছিল ইসি। সব শেষে সংলাপ হলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এসব সংলাপে অংশগ্রহণকারীরা আগামী জাতীয় নির্বাচন কীভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে পারে, এ ব্যাপারে বেশকিছু গুরুত্বপূর্ণ পরামর্শ রেখেছেন। বেশকিছু প্রস্তাব এসেছে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে। সংলাপে যেসব যৌক্তিক প্রস্তাব উঠে এসেছে, ইসির উচিত সেসব বিবেচনায় নেওয়া।
যেমন : জনপ্রশাসন, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র-এই তিন মন্ত্রণালয় নির্বাচনকালে ইসির অধীনে নিয়ে আসার প্রস্তাবটিকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যৌক্তিক বলে মনে করি আমরা। তবে এ প্রস্তাবের বাস্তবায়ন নির্ভর করছে সরকারের ওপর। সংলাপে ভোটগ্রহণে ইভিএম-এর ব্যবহারের প্রসঙ্গটি ব্যাপকভাবে আলোচনায় এসেছে। ইভিএম-এর ব্যাপারে আপত্তি আছে বেশ কয়েকটি রাজনৈতিক দলের। তারপরও ভোটগ্রহণ যদি ইভিএম-এ করতেই হয়, তাহলে এর গ্রহণযোগ্যতার জন্য যেন পেপার অডিট ট্রেইলের ব্যবস্থা থাকে। এ সিদ্ধান্ত ইসি নিজেই নিতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code