এমসি কলেজের অধ্যক্ষ নিয়োগ পেলেন প্রফেসর পান্না রানী রায়

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

সৈয়দা নুসরাত শারমিন, এমসি কলেজ সিলেট থেকে :

সিলেট সরকারী মুরারীচাঁদ (এমসি ) কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন প্রফেসর পান্না রানী রায়। মুরারীচাঁদ কলেজের ইতিহাসে তিনি হলেন নিয়োগপ্রাপ্ত দ্বিতীয় নারী অধ্যক্ষ।

Manual2 Ad Code

অধ্যাপক পান্না রানী রায়কে এমসি কলেজের অধ্যক্ষ ঘোষনা করে রোবাবর (১৮সেপ্টেম্বর ২০২২) সকালে পরিপত্র জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে তিনি একই কলেজের উপাধ্যক্ষের দায়িত্বে ছিলেন।

পান্না রানী রায় সিলেট সরকারি অগ্রগামী স্কুল থেকে মাধ্যমিক এবং সিলেট সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তারপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স পাশ করেন।

Manual7 Ad Code

তিনি ১৪তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে উত্তির্ণ হন। অধ্যাপক পান্না রানী রায় শুধু শিক্ষকই নন; একজন কবি ও লেখক। তার বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে, আছে একাডেমিক গ্রন্থও। এর মধ্যে একটি সমাজ বিজ্ঞান ডিপার্টমেন্টের পাঠ্যসূচিতে রয়েছে।

Manual2 Ad Code

প্রফেসর পান্না রানী রায়ের বাড়ি সিলেট শহরের লালদিঘিরপাড় এলাকায়। দুই সন্তানের জননী পান্না রানী রায়ের প্রথম মেয়ে ডাক্তার এবং দ্বিতীয় ছেলে মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code