কুয়েতে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশী হাফেজে বিজয়ী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

মোঃবিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ কুয়েতে ১১ তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কেনিয়ার হাফেজ প্রথম স্থান অধিকারী আব্দুর রহমান মুছা আব্দুল্লাহ দ্বিতীয় স্থান অধিকারী ঘানার হাফেজ আব্দুস সামাদ আদাম । তৃতীয় স্থান অধিকারী বাংলাদেশী হাফেজ আবু রাহাত। চতুর্থ স্থান অধিকারী আলজেরিয়া হাফেজ মুহাম্মাদ আব্দুর রউফ ও পঞ্চম স্থান অধিকারী লিবিয়ার হাফেজ আব্দুর রাজ্জাক।
কুরআন প্রতিযোগিতা 117 দেশের অংশগ্রহণ করে।
দেশটির আমির নওয়াফ আল – আহমেদ আল – জাবের আল – সাবাহর তত্ত্বাবধানে ধর্ম মন্ত্রণালয় সার্বিক ব্যবস্থাপনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ।
বুধবার সকাল দশটায় ( ১৯ অক্টোবর ) হোটেল রেজিন্সির হল রুমে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তিন ক্যাটাগরির চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয় । কুরআন প্রতিযোগিতা 117 দেশের প্রতিযোগীদের মধ্যে তৃতীয় হন বাংলাদেশী হাফেজ আবু রাহাত ।
বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুয়েতের শিক্ষা ও ইসলামিক বিষয়ক মন্ত্রী আব্দুল আজিজ মাজিদ , সহ কুয়েতের বিভিন্ন সরকারি কর্মকর্তা। বিভিন্ন রাষ্ট্রে বিচারকের দায়িত্বপালনকারী মিশরের ড . ফুয়াদ আব্দুল মাজিদ , মিশরের বিশ্ববিখ্যাত কারী শায়েখ ড . জিবরিল , দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতার উপস্থাপক শায়েখ যায়েদসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code