ডিজিটাল সিলেট সিটি বিনির্মাণে ৩১ মডিউলের সফটওয়্যার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: ডিজিটাল সিলেট সিটি শীর্ষক প্রকল্পের আওতায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে বাস্তবায়নাধীন হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে। সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্বাস্থ্য অধিদফতর এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক সই হয়।

বুধবার (৩০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বিসিসি সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এ প্রকল্প বাস্তবায়ন করছে।

Manual7 Ad Code

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code