ইরান ইস্যুতে ইসরায়েলের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের আসন্ন ইসরায়েল সফরে এ নিয়ে আলোচনা হবে। মঙ্গলবার হোয়াইট হাউজে এক নিয়মিত ব্রিফিংয়ে জ্যাক সুলিভান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

Manual3 Ad Code

প্রতিবেদনে বলা হয়, ইরানের পারমাণবিক অস্ত্রের হুমকি নিয়ে ইসরায়েলের নবনির্বাচিত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে মিলিত হবেন জ্যাক সুলিভান। তবে তার আসন্ন এ সফরসূচি এখন চূড়ান্ত করা হয়নি। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের একজন মুখপাত্র জানিয়েছেন, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code