ইউক্রেনকে সতর্ক করলো ইউরোপীয় ইউনিয়ন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

লন্ডন প্রতিনিধি: কিয়েভে ঐতিহাসিক সম্মেলনের আগে দ্রুত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যোগদানে ইউক্রেনের প্রত্যাশা ফিকে হয়ে গেছে। শুক্রবার ইইউ-ইউক্রেন সম্মেলনের আগে কয়েকটি ইইউ সদস্য রাষ্ট্র সতর্ক করে বলেছে, দুই বছরের মধ্যে ব্লকটিতে যোগদান সম্ভব নয়। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

Manual4 Ad Code

ইউক্রেনীয় প্রধানমন্ত্রী ডেনিস শমিহাল বলেছেন, আগামী দুই বছরের মধ্যে ইইউতে যোগদানের উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণ করেছে ইউক্রেন।

গত বছর জুন মাসে ইইউ’র প্রার্থী সদস্য হয়েছে হয়েছে ইউক্রেন। রেকর্ড সময়ে দেশটি এই প্রার্থীতা অর্জন করে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এটি ছিল অনন্য এবং ঐতিহাসিক মুহূর্ত।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code