১৪ মার্চ লন্ডনের ইমপ্রেস্নস ভ্যানুতে বাংলাদেশ হাইকমিশনের রেমিটেন্সফেয়ার ২০২৩ অনুষ্ঠিত হবে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

লন্ডন ব্যুরো অফিস :

Manual5 Ad Code

আগামী ১৪ মার্চ ২০২৩ ইং মঙ্গলবার সন্ধ্যা ৬টা হতে রাত সাড়ে ৯টা পর্যন্ত বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের উদ্যোগে Impressions Event Venue, Milner Rd, London E15 3AD এ “Bangladesh High Commission London Remittance Fair 2023” অনুষ্ঠিত হবে।

এ মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে “Send Your Money Through Proper Channel for the Nation and the Country”.

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম, এমপি এই মেলার উদ্বোধন করবেন।

Manual7 Ad Code

মেলা চলাকালীন বাংলাদেশ হাই কমিশন, লন্ডনের প্ল্যাটফর্মে ব্রিটিশ-বাংলাদেশী বিভিন্ন Money Transfer Organization (MTO) বিশেষ মুদ্রা বিনিময় হারে নূন্যতম ফি নিয়ে রেমিট্যান্স প্রেরণের সুযোগ প্রদান করবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

Manual5 Ad Code

বাংলাদেশ হাই কমিশন, লন্ডন কর্তৃক প্রথমবারের মত আয়োজিত এই রেমিট্যান্স মেলায় বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণের বিশেষ সুযোগ গ্রহণ করার জন্য বাংলাদেশ হাই কমিশন, যুক্তরাজ্য প্রবাসী সকল বাংলাদেশী ভাই-বোনদের আন্তরিকভাবে আহবান জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code