স্পেয়ার বিক্রির হিড়িক

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

লন্ডন প্রতিনিধি: অবশেষে পাওয়া যাচ্ছে ব্রিটিশ রাজ পরিবার ছেড়ে আসা প্রিন্স হ্যারির স্মৃতিকথা ‘স্পেয়ার’। কয়েক মাস ধরে অপেক্ষা এবং জোরোশোরে প্রচারণার পর প্রিন্স হ্যারির আত্মজীবনী ‘স্পেয়ার’ তার জন্মস্থান যুক্তরাজ্যে বিক্রি শুরু হয় । বাজারে আসার আগেই বইটিতে দেওয়া প্রিন্স হ্যারির তথ্য নিয়ে ব্যাপক শোরগোল পড়ে যায়।

Manual6 Ad Code

আনুষ্ঠানিকভাবে বইটি প্রকাশের পর পাঠকের চাপ সামলাতে লন্ডনে বইয়ের দোকানগুলো মধ্যরাত পর্যন্ত খোলা রাখতে হচ্ছে। প্রিন্স হ্যারির বইটি ১৬টি ভাষায় প্রকাশ পেয়েছে। গত এক দশকে সবচেয়ে বেশি প্রি-অর্ডার পাওয়া বইয়ের তালিকায়ও নাম লিখিয়েছে ‘স্পেয়ার’।

Manual5 Ad Code

রাজ পরিবারের বিরুদ্ধে এই বইয়ে নানা অভিযোগ তুলেছেন প্রিন্স হ্যারি। শুধু তাই নয় ৪১৬ পৃষ্ঠার বইটিতে তুলে ধরেছেন তাৎপর্যপূর্ণ নানা তথ্য। নিজের স্মৃতিকথায় ব্রিটিশ রাজপরিবারের নানা কলহের বিস্ফোরক তথ্য প্রকাশের পাশাপাশি, সামরিক বাহিনীর দায়িত্ব পালনকালে ২৫ আফগান নাগরিককে হত্যার কথা জানিয়েছেন ডিউক অব সাসেক্স।

প্রিন্স হ্যারি তার বইতে আরও লিখেছেন, মেগান ও তিনি দ্রুত একটি সন্তান নিতে চেয়েছিলেন। কিন্তু চাকরি ও ব্যস্ত সময়ের কারণে সেটি তাদের জন্য যথাযথ সময় ছিল না। এক পর্যায়ে মেগানের ওজন কমা নিয়ে উদ্বিগ্ন হন এই দম্পতি। মূলত বিভিন্ন ধরনের মানসিক চাপের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়। ফলে গর্ভধারণ কঠিন হয় মেগানের জন্য।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code