তিন গোলে এগিয়ে বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: সিঙ্গাপুরে নতুন মিশনে প্রথম ম্যাচের প্রথমার্ধে দারুণ খেলেছে বাংলাদেশ। এএফসি অনূর্ধ-১৭ নারী এশিয়ান কাপের বাছাই পর্বে ‘ডি’ গ্রুপের খেলায় তুর্কমেনিস্তানের বিপক্ষে তিন গোলে এগিয়ে রয়েছে গোলাম রব্বানী ছোটনের দল।

Manual1 Ad Code

বুধবার সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে ম্যাচের শুরুর দিকে দুটি গোল দিয়ে চালকের আসনে রুমা-পুজারা। প্রতিপক্ষকে কোনও সুযোগ না দিয়েই এগিয়ে যেতে থাকে। পুজা দাস ৩ মিনিটের সময় প্রথম লক্ষ্যভেদ করে বাংলাদেশকে এগিয়ে নেন। দুই মিনিট পর থুইনু মারমা ব্যবধান দ্বিগুণ করেন। এরপর তৃতীয় গোল পেতে বাংলাদেশের বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়েছে।

Manual4 Ad Code

আক্রমণ ধরে অধিনায়ক রুমা আক্তার ৩৯ মিনিটে তৃতীয় গোল করে দলের ব্যবধান বাড়িয়ে নেন। তিন গোলে এগিয়ে থেকে ড্রেসিংরুমে গেছে বাংলাদেশ দল।

বাংলাদেশ দল: সঙ্গীতা রানী দাস, জয়নব রিতা, অর্পিতা বিশ্বাস, রুমা আক্তার, নুসরাত জাহান মিতু, থুইনু মারমা, পুজা দাস, কানন রানী বাহাদুর, নাদিয়া আক্তার, সুলতানা আক্তার ও সুরভী আকন্দ প্রীতি।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code