১২০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: ইউক্রেনের জন্য একটি নতুন ১২০ কোটি ডলারের নিরাপত্তা সহযোগিতা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এর আওতায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদারের জন্য প্রয়োজনীয় অস্ত্র ও কামানের গোলা সরবরাহ করা হবে। মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

Manual7 Ad Code

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই সহযোগিতা প্যাকেজ ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদারের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়নের চলমান উদ্যোগ। একই সঙ্গে দীর্ঘমেয়াদে রাশিয়ার আগ্রাসন প্রতিরোধ ও নিজেদের ভূখণ্ড রক্ষায় সহযোগিতা করবে এই প্যাকেজ।

এতে অজ্ঞাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও পশ্চিমা অস্ত্রের জন্য গোলাবারুদ থাকবে। এছাড়া ইউক্রেনের বিদ্যমান অস্ত্রে ব্যবহারেরও সরঞ্জাম থাকবে।

ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভ-প্রকল্পের আওতায় এই সহযোগিতা দিতে যুক্তরাষ্ট্র।

Manual8 Ad Code

এবারের প্যাকেজে ড্রোনবিধ্বংসী গোলাবারুদ রয়েছে। এতে প্রমাণিত হচ্ছে ইরান-নির্মিত ড্রোনগুলো ক্রমেই ইউক্রেনের জন্য হুমকি হয়ে উঠছে। রয়েছে ১৫৫এমম কামানের গোলা।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code