হজের প্রস্তুতি শুরু হোক এখনই

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

আগামী ২১ মে রাত পৌনে ৪টায় চলতি বছরের হজ মৌসুমের প্রথম হজ ফ্লাইট শুরু হবে। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরবে পবিত্র হজ পালনের অনুমতি পেয়েছেন। হজের উদ্দেশে রওয়ানা হওয়ার আগে এখনই শুরু হোক হজের প্রস্তুতি।

Manual2 Ad Code

ইসলামের ৫ম রোকন বা স্তম্ভ হলা হজ। মুসলমানদের মধ্যে শুধু ধনীদের জন্য জীবনে একবার হজ করা ফরজ। যাদের সামর্থ্য আছে তাদের জন্য এ নির্দেশ। হজ হলো পবিত্র নগরী মক্কায় অবস্থিত কাবা ঘর তাওয়াফ করা ও আনুষঙ্গিক কার্য সম্পাদন করা এবং ৯ জিলহজ আরাফার ময়দানে উপস্থিত হওয়া। হিজরি বছরের শেষ মাস জিলহজের ৯ তারিখ আরাফাতের ময়দানে একত্রিত হওয়ার মাধ্যমেই সম্পন্ন হবে পবিত্র হজ।

কোন হজ আদায় করবেন

হজ তিন ধরণের হয়ে থাকে। প্রত্যেক হজের আলাদা আলাদা নিয়ম আছে। এখনই সিদ্ধান্ত নিতে হবে, কোন ধরনের হজ করবেন।

হজের প্রকারভেদ

হজ তিন প্রকার-

Manual2 Ad Code

১. হজে ইফরাদ

Manual8 Ad Code

২. হজে কিরান

Manual8 Ad Code

৩. হজে তামাত্তু।

হজে ইফরাদ

হজে ইফরাদ হলো শুধু হজ করা। এর মধ্যে ওমরা সম্পৃক্ত নেই। যারা বদলি হজ আদায় করেন। অর্থাৎ অন্যের হজ পালন করেন, তারা ইফরাদ হজ করে থাকেন। ইফরাদ হজ পালনকারীর জন্য কোরবানি করা ওয়াজিব নয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code