ইউক্রেনীয় পরিকল্পনা জানতো যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: রাশিয়ার নর্ড স্ট্রিট পাইপলাইনে বোমা বিস্ফোরণের তিন মাস আগে এই আক্রমণের বিষয়ে ইউক্রেনীয় পরিকল্পনার গোয়েন্দা তথ্য পেয়েছিল যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

Manual4 Ad Code

ফাঁস হওয়া তথ্যকে উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গত বছর জুন মাসে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ জানতে পারে যে, ইউক্রেনের স্পেশাল অপারেশন্স ফোর্সের ছয় সদস্যের একটি টিম রাশিয়া ও জার্মানির মধ্যকার গ্যাস পাইপলাইনটি উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে।

Manual6 Ad Code

খবরে বলা হয়েছে, ইউক্রেনীয় সেনাবাহিনীতে কর্মরত এক ঘনিষ্ঠ মিত্রের কাছ থেকে বাইডেন প্রশাসন এই তথ্য জানতে পারে। ছয় সদস্যের ডুবুরি দলটি সরাসরি ইউক্রেনীয় সশস্ত্রবাহিনীর প্রধানের নির্দেশে পরিচালিত হয়।

Manual2 Ad Code

একটি ইউরোপীয় গোয়েন্দা সংস্থার কাছ থেকে সংগৃহীত এই তথ্য ২০২২ সালের জুন মাসে সিআইএ-এর কাছে পাঠানো হয়। সিআইএ পরে তা জার্মানি ও কয়েকটি ইউরোপীয় দেশের কাছে পাঠায়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা বিষয়টি স্বীকার করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code