কুরবানির গোশত অনুষ্ঠানে খাওয়ানো যাবে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: কুরবানির গোশত দিয়ে বিয়ে-শাদী, ওলীমাসহ অন্যান্য অনুষ্ঠানেও খাওয়ানো যাবে। এতে কোনো সমস্যা নেই। কুরবানির গোশত নিজেদের প্রয়োজনমতো যেভাবে ইচ্ছা ব্যবহার করা যাবে।

Manual6 Ad Code

তবে কুরবানির সময় শুধু অনুষ্ঠানে ব্যবহারের নিয়তে কুরবানি দেওয়া যাবে না, তাহলে কুরবানিই আদায় হবে না। বরং কুরবানি করতে হবে আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্যই। এরপর তা প্রয়োজনমতো বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে।

কেউ যদি কয়েকমাস পরের বিয়ের অনুষ্ঠানে খাওয়ানোর জন্য কুরবানির গোশত ফ্রীজে জমিয়ে রাখে, এতেও সমস্যা নেই। তবে শুধু অনুষ্ঠানে খাওয়ানোর জন্য কুরবানি করলে তা আদায় হবে না।

Manual2 Ad Code

বিষয়টি এমন যে- যদি আল্লাহর হুকুম পালন করার উদ্দেশ্যে কুরবানি করে থাকে, এরপর কুরবানির গোশত দিয়ে বিয়ের মেহমানদারী করে, তাহলে কুরবানিও শুদ্ধ হবে। আবার মেহমানদারদের খাওয়ানোও বৈধ হবে।

Manual7 Ad Code

তবে যদি বড় পশুর সাত ভাগের মাঝে আলাদা অংশ ওলীমার জন্য রাখে, তাহলে ওলীমার অংশ রাখার কারণে কুরবানি নষ্ট হবে না। বরং শরীক সবার কুরবানি শুদ্ধ হয়ে যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code