হোয়াইট হাউসের কাছে গাড়ি দুর্ঘটনা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: হোয়াইট হাউসের কাছে গাড়িচাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৩ বছরের একটি মেয়ে। গতকাল বুধবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস জানায়, থামার সংকেত উপেক্ষা করে পালাতে গিয়ে এ ঘটনা ঘটান এক চালক। তিনি পলাতক রয়েছেন।

Manual4 Ad Code

ওই গাড়িচালকের সম্ভবত লাইসেন্সের মেয়াদ ছিল না উল্লেখ করে সিক্রেট সার্ভিস জানিয়েছে, গাড়িচাপায় আহত ফিলাডেলফিয়ার ৭৫ বছরের বাসিন্দাকে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়ার পর মারা যান।

এর আগে গত বছরের ডিসেম্বর মাসে হোয়াইট হাউসের কাছে গাড়িচাপায় মৃত্যুর ঘটনা ঘটেছিল। পালাতে গিয়ে এক চালক দুজনকে গাড়িচাপা দেন। এর মধ্যে মারা যান একজন। ওই ঘটনায় গ্রেপ্তার চালকের বিচার চলছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code